Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 216

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ শোক জানায়।

শোকবার্তায় যুক্তরাষ্ট্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে বলে উল্লেখ করা হয়।

দীর্ঘ ৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

প্রকাশের সময় : ১২:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫