Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

৫ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 177

আজ ২৯ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ‍দিনের নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পরে জমা দিতে যান এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এ নিয়ে ওই প্রার্থী অনেক অনুরোধ করলেও মন গলেনি সহকারী রিটার্নিং কর্মকর্তার। মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন আব্দুল্লাহ বাদশা।

সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কান্না হ্নদয় বিধারক ও মানবিক হলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউএনও।

জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা ৫ মিনিটে শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। ইউএনও অপারগতা প্রকাশ করলে ইউএনও’র কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ওই কর্মকর্তাকে ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন। কিন্তু ইউএনও’র দয়া হয়নি। আমার মাত্র দুই মিনিট দেরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে কঠোর আইনের কারণে মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হয়নি। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী

প্রকাশের সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫