Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

পদত্যাগ করছেন না সামান্তা, স্বীকার করলেন এনসিপির বিচ্যুতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 190

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, দলের কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে। তবে এ কারণে তিনি পদত্যাগ করছেন না বলে স্পষ্ট করেছেন।

রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন জানান, জামায়াতের প্রেস কনফারেন্স থেকে তিনি জানতে পেরেছেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, যা গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের সময় এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী হওয়ার কথা ছিল না।

তিনি আরও বলেন, জোটের শরিক তিন দলের একটি রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতোমধ্যে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে এবং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আসন সমঝোতার দিকে এনসিপি এগিয়েছে বলেও উল্লেখ করেছে। এ ধরনের অবস্থান তৃতীয় শক্তি গঠনের উদ্যোগকে ব্যাহত করছে এবং এনসিপির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।

সামান্তা শারমিন বলেন, ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে এনসিপির কিছু মানুষ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছে। তবে তিনি নিজে এনসিপির আনুষ্ঠানিক সব বক্তব্য ও অবস্থানকে ধারণ করেন উল্লেখ করে বলেন, তাই পদত্যাগ করার কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। তাঁর ভাষায়, কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদত্যাগ করছেন না সামান্তা, স্বীকার করলেন এনসিপির বিচ্যুতি

প্রকাশের সময় : ১১:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫