Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 182

আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সরকার নাগরিক সেবাগুলোকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এসব সেবা সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। এ ক্ষেত্রে নাগরিক সেবাসংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে এবং সংশ্লিষ্ট জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান ও জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনার কথা বলেন তিনি, যাতে সাইবার সুরক্ষার বাস্তব মূল্যায়ন সহজ হয়। ফিনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধের ক্ষেত্রে কেউ যেন পার না পায়, সে বিষয়েও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান এজেন্সির কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশের সময় : ০৫:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫