Dhaka ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পথে পথে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 188

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ফ্লাইটটি দুপুর ১২টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকায় এই নিরাপত্তা জোরদার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
মিরপুর থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল ও যানবাহনের দীর্ঘ বহর তৈরি হয়। কুড়িল থেকে বিমানবন্দর পর্যন্ত এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের যাতায়াত, বাসভবন ও অফিসে পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারাও দায়িত্ব পালন করবেন। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, তারেক রহমানের সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তায় পর্যাপ্ত গোয়েন্দা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যান চলাচল সীমিত থাকায় সাধারণ যাত্রী ও বিদেশগামীদের কিছুটা ভোগান্তি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পথে পথে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের সময় : ১১:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫