পাঁচ ধরনের করদাতাকে দিতে হবে না অনলাইন রিটার্ন
- প্রকাশের সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 204
পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এসব শ্রেণি ছাড়া অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক থাকবে।
সোমবার (১১ আগস্ট) এ বিষয়ে এনবিআর থেকে জারি করা এক বিশেষ আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, যেসব পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা হলেন—
১. ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা;
২. শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে);
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা;
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং
৫. বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
তবে এসব শ্রেণির করদাতারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৪ আগস্ট থেকে ২০২৫-২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।






















