Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় আরও ৯ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 198

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৯ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট গ্রেফতার ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৮।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল; তাদের মধ্যে ১৩ জন লুটপাট ও ৪ জন হামলার সঙ্গে জড়িত ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে একদল ব্যক্তি এই হামলা চালায়। দীর্ঘ সময় ধরে তারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ হয়। পরদিন উদীচী কার্যালয়ও হামলার শিকার হয়।

প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০০–৫০০ জনকে আসামি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় আরও ৯ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫