Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 212

মাত্র চার ঘণ্টায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার দিনগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, চার ঘণ্টা আগে তিনি সাধারণ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে হয়, তবে সেই শক্তির উৎস হতে হবে সাধারণ মানুষ। এর পরই মানুষ সাড়া দিয়ে পাঁচ লাখ ২৬ হাজার টাকা অনুদান পাঠিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, টাকার অঙ্কের চেয়েও বেশি যে বিষয়টি তাকে নাড়া দিয়েছে, তা হলো এই টাকার ধরন। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে, যেমন পাঁচ টাকা, দশ টাকা, বিশ টাকা, পঞ্চাশ টাকা ও একশ টাকা। অনেকেই অনুদানের সঙ্গে ছোট ছোট বার্তা পাঠিয়েছেন। একজন লিখেছেন, তিনি একজন শিক্ষার্থী এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।
ডা. তাসনিম জারা তার পোস্টে জানান, তাদের ফান্ডরেইজিংয়ের লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক ইতোমধ্যে স্পর্শ করা হয়েছে। লক্ষ্য পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, শুরু থেকেই তিনি অর্থ সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছেন। সে কারণে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশট তিনি সবার সঙ্গে শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেন, এই দুটি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু করা হয়েছে এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার ঘণ্টায় ৫ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন তাসনিম জারা

প্রকাশের সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫