গুরুত্বপূর্ণ সংবাদ:
শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৩:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 192
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু সচেতন হওয়া যথেষ্ট নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোও জরুরি। তিনি বলেন, সংবাদপত্রে হামলা গণতন্ত্র ও জুলাই বিপ্লবের ওপর আঘাত।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল বলেন, “আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা এবং কথা বলার অধিকারকে হানি হয়েছে। জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে। সেই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”
তিনি আরও উল্লেখ করেন, এখন কোনো রাজনৈতিক দল নয়, সব গণতান্ত্রিক মানুষকে একজোট হওয়ার সময় এসেছে। যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদের রুখে দাঁড়ানো প্রয়োজন।
Tag :























