Dhaka ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 195

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন অনুমোদন পাওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কাজ করেন।

ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশের সময় : ১২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫