Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 194

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নির্ধারিত ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, সকাল ৮টা ৪৮ মিনিটে তিনি ঢাকার বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে হাসপাতালে থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। গত ২৩ নভেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ড জানায়, তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য জুবাইদা রহমান কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জুবাইদা রহমান

প্রকাশের সময় : ১২:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫