Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 196

স্লোগানে উত্তাল শাহবাগ, বাড়ছে উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ছাত্র-জনতা। আজ শুক্রবারও (১৯ ডিসেম্বর) চলছে এই আন্দোলন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে। এসময় স্লোগানে উত্তাল রয়েছে শাহবাগ।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। মোড়েই অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। উপস্থিত ছাত্র-জনতা দুই ভাগে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।

রাজধানীর শান্তিনগর থেকে আন্দোলনে যোগ দিয়েছেন শরিফুল হাসান। তিনি জানান, গত এক মাস আগেও এই শাহবাগে হাদী ভাইয়ের ডাকে আন্দোলন করেছি। আজ হাদী ভাই নেই, তার মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে দুঃখের বিষয় আর নেই।

এ সময় ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ

প্রকাশের সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫