গুরুত্বপূর্ণ সংবাদ:
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 192
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। হাইকমিশন প্রবাসীদের সিঙ্গাপুরের আইন মেনে চলার জন্য অনুরোধ করেছে।
ইনকিলাব মঞ্চ আগেই জানিয়েছিল, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।
Tag :




















