Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 176

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী রুপক নন্দীর নাম দেখা যায়।

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, মেসেঞ্জারে ইসরাত রায়হান অমি লিখেছেন—আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে, হান্নান মাসউদসহ সংশ্লিষ্ট নেতাদের উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে এবং নেতাকর্মীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি ওই বার্তাটি সংশ্লিষ্ট নেতাকে পাঠানোর কথাও উল্লেখ করেন।

অন্যদিকে, রুপক নন্দী তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, হান্নান মাসউদকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করে হুমকি দেওয়া হয়। পোস্টে বলা হয়, আবদুল হালিম আজাদকে গ্রেপ্তার করা হলে উত্তরাঞ্চলে হান্নান মাসউদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও তার ছেলে ইসরাত রায়হান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত রুপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অন্য পরিচয়ে পরিচয় দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, সম্প্রতি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চায়ের দোকানে বক্তব্য দেওয়ার সময় ইঙ্গিতপূর্ণ ভাষায় জনপ্রিয় প্রার্থীদের উদ্দেশে হুমকিসূচক মন্তব্য করেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দেওয়া শুরু হয়। তিনি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, এ ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি তিনি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল

প্রকাশের সময় : ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫