Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে ফিরছেন তারেক রহমান, নেতাকর্মীদের জন্য ৭ রুটে স্পেশাল ট্রেনের আবেদন বিএনপির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 185

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর তার আগমন উপলক্ষে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় আসবেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ৭টি রুটে ‘স্পেশাল ট্রেন’ চেয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রেল মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় সমবেত হবেন। তাদের আগমনের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক বিএনপি। এ ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।’

বিএনপি কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভ করার আবেদন জানিয়েছে। এই রুটগুলোতে ট্রেন চলাচলের অনুমতি প্রদানের জন্য রেল মন্ত্রণালয়ের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দলটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে ফিরছেন তারেক রহমান, নেতাকর্মীদের জন্য ৭ রুটে স্পেশাল ট্রেনের আবেদন বিএনপির

প্রকাশের সময় : ০৮:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫