গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস
- প্রকাশের সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 204
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন, গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা কখনো দেশের শান্তি কামনা করে না এবং বিভিন্ন কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯২৪ সালের গণঅভ্যুত্থানের তুলনা অসম্ভব বলে উল্লেখ করেন।
তিনি বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনে আসন্ন নির্বাচনে জনগণ এমন একটি দলকে ভোট দেবে যা তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকাল ৭টা ১০ মিনিটে গুলশান থেকে তারা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।























