Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 218

মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৮টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

শ্রদ্ধা নিবেদন পর্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগল বাজানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন। পরে আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে ডিএমপি কমিশনার তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

প্রকাশের সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫