Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৪ জনের মৃত্যু পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 199

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকদের গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় বেড়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে।

রোববার বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মস্তিষ্কে বাড়তি চাপ ও ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপে ওঠানামা হচ্ছে। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, ফুসফুসের কার্যকারিতা ও ভেন্টিলেটর সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে। কিডনির কার্যক্ষমতাও আপাতত বজায় আছে, যদিও ব্রেন ইনজুরির কারণে হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দেওয়ায় প্রস্রাবের পরিমাণে তারতম্য হচ্ছে। এজন্য এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেডিকেল বোর্ডের মতে, সার্বিকভাবে হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে পরিবার বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

প্রকাশের সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫