Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 187

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার পুরস্কার দেবে। তিনি আরও জানান, হাদি বর্তমানে ক্রিটিক্যাল কনডিশনে আছেন এবং সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, হামলাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা বলে মনে করা হচ্ছে। যেকোনো ধরনের নির্বাচনবিরোধী অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে হাদির ওপর হামলার সময় তিনটি মোটরসাইকেলে করে দু’জন যুবক ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি তখন রিকশায় যাচ্ছিলেন। গুরুতর আহত হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার

প্রকাশের সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫