গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী সরানোর নির্দেশ জামায়াতের
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 178
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ (ব্যানার, পোস্টার, ফেস্টুন) নিজ দায়িত্বে সরানোর আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য তারা প্রস্তুত।
তিনি আরও বলেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরানোর নির্দেশ দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি জারি করা হয়েছে।
Tag :























