Dhaka ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 43

টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।

এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করলে আন্দোলনকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাঁশি বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুপুর ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার দরজার সামনে অবস্থান নেন। হ্যান্ড মাইক নিয়ে তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও এদিন ব্যাপক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে যোগ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫