Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যে আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 197

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই আসনটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি। প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি।

হাসনাতের এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন।

অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা-৯ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন তাসনিম জারা। ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫