Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 93

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি রোধ করতে সক্ষম একমাত্র দল হলো বিএনপি। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ সাত দিনব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তারেক রহমান বলেন, ২০০১-২০০৬ সালের বিএনপি সরকারের অভিজ্ঞতা থেকে দৃঢ়ভাবে বলা যায় যে, দুর্নীতি রোধ করতে একমাত্র বিএনপিই সক্ষম। তিনি জানান, বিএনপি সরকার বিভিন্ন বাহিনী তৈরি করে দেশে আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়েছিল, যা পরে স্বৈরাচারী শক্তি রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছিল। তাই দুর্নীতি ও আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সংকটের সময়ে বিএনপিকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন দল দেশের অবস্থার পরিবর্তন এবং উন্নয়ন ঘটিয়েছে। আগামী দুই মাসের মধ্যে একটি নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ যে সিদ্ধান্ত নেবে, তা দল গ্রহণ করবে।

তারেক রহমান উল্লেখ করেন, আড়াই থেকে তিন বছর আগে স্বৈরাচার শক্ত হাতে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের উপর আঘাত চালিয়েছে। সেই অবস্থায় বিএনপি জনগণের সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল। তিনি বলেন, সামনের সময় অনেক কঠিন, বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যা রুখতে পারবে শুধু গণতন্ত্র এবং জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি।

তিনি জনগণকে সতর্ক করে বলেন, ইতিহাস স্মরণ করুন—১৯৭১ সালের পর সেই স্বৈরাচার কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের সম্মান লুট করেছে। বিএনপি মানুষের জন্য যা করতে পারে, তা প্রতিজ্ঞা করবে, যা নিয়ন্ত্রণের বাইরে তা কেউ করতে পারবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

প্রকাশের সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫