Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 86

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বেলা ১১টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “আউট অব কান্ট্রি ভোটিং-এর নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখন বিশ্বের যেকোন জায়গা থেকে যে কেউ আমাদের এই অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করতে পারবেন।”

ইসি প্রবাসী বাংলাদেশিদের যথাযথ ঠিকানা প্রদান করতে অনুরোধ করেছে। একটি বার্তায় বলা হয়েছে, নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যাবে। ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করতে হবে।

এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবের ৩৮,২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রের ১৯,২৭১ জন ভোটার রয়েছেন।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। সঠিক ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট প্রেরণ সম্ভব হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

প্রকাশের সময় : ০১:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫