Dhaka ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে ‘লজ্জাজনক’ আখ্যা ট্রাম্পের মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’? শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 96

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসার কথা থাকা বিশেষজ্ঞ মেডিকেল টিমের প্রধান চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশি বোর্ডের পাশাপাশি চীনের ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দলও চিকিৎসায় অংশ নিচ্ছে বলে হাসপাতালের একটি সূত্র জানায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তার উন্নত চিকিৎসায় সহযোগিতা করছে। বিভিন্ন জটিলতা—আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি সমস্যা, ফুসফুসের জটিলতা ও চোখের দীর্ঘমেয়াদি রোগের কারণে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে।

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

প্রকাশের সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫