Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআরইউ নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 78

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তারা দুজন আগের কমিটিতেও একই পদে দায়িত্বে ছিলেন।

নির্বাচনের ফলাফল রোববার ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ঘোষণা করেন। মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহদী আজাদ মাসুম। যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কল্যাণ সম্পাদক রফিক মৃধা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী। একই ভোট পাওয়ায় মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলামের বিষয়ে নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।

ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিআরইউ নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

প্রকাশের সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫