Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়া অসুস্থ : বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 75

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটি পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি জানান, গত তিনদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা পরামর্শ নেওয়া হচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখানেই চিকিৎসা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম তদারক করছেন। তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ পরিবার ও দলের অন্যান্য নেতারা চিকিৎসায় সহযোগিতা করছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশব্যাপী উদ্বেগ বাড়ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়া অসুস্থ : বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

প্রকাশের সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫