Dhaka ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

হেট স্পিচে সহিংসতার আহ্বান হলেই মামলা: ফয়েজ তৈয়্যব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 64

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এ মানহানি বা অপমানের অভিযোগে মামলা করার সুযোগ নেই। হেট স্পিচ কেবল তখনই মামলা সৃষ্টি করতে পারবে যখন তা সহিংসতা ডেকে বা সহিংসতার আহ্বান করে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর কোনো ধারায় মানহানি মামলার সুযোগ নেই। হেট স্পিচ যদি সহিংসতা সৃষ্টি করে কিংবা সহিংসতার আহ্বান করে, তখনই মামলার সুযোগ রয়েছে।” তিনি আরও বলেন, “মানহানি, সম্মানহানি, কটূক্তি, অপমান ইত্যাদির নামে সাইবার আইন অপব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি।”

সরকার চলতি বছরের ২২ মে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। এতে সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর নাগরিক অধিকার সংরক্ষণের প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হেট স্পিচে সহিংসতার আহ্বান হলেই মামলা: ফয়েজ তৈয়্যব

প্রকাশের সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫