Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 76

বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত হলেও দাম এখনও উচ্চমাত্রায় রয়েছে। অধিকাংশ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকলেও দেশি টমেটোর কেজি ১৬০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

ধানমন্ডি রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটে দেখা গেছে, দাম কিছুটা কমলেও অনেক সবজি এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। দেশি বড় টমেটো ১৮০ টাকা কেজি, ছোট টমেটো ১২০-১৪০ টাকা। ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা এবং লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ও ডাঁটাশাক ১০ টাকা, পালংশাক ১০ টাকায় পাওয়া যাচ্ছে। আলু ২০-২৫ টাকা কেজি এবং ধনে পাতা ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা আনিসুল হক জানান, ফুলকপি ও বাঁধাকপি বাজারে আসার কারণে কিছুটা দাম কমেছে। তবে পেঁয়াজের পাইকারি দাম বেশি থাকায় ক্রেতাদের দামও বেশি দিতে হচ্ছে। মোহাম্মদপুরের ক্রেতা আনোয়ার হোসেন বলেন, শীতকালীন সবজি বাজারে থাকলেও নিম্ন আয়ের মানুষের জন্য দাম আরও কমলে ভালো হতো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

প্রকাশের সময় : ০১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫