Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

মুসলিম কখনো গুজবের মাইক হয় না : আজহারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 95

মুসলিম কখনো গুজবের মাইক হয় না বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, ‘তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন।

এ ছাড়া ওই পোস্টের কমেন্টবক্সে তিনি লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ। সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়।

তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারেকাছেও নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুসলিম কখনো গুজবের মাইক হয় না : আজহারি

প্রকাশের সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫