Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ডেনমার্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 79

শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক।

বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এ আশ্বাস দেন।

বৈঠকে উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন।

এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানি দক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন, ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাথে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘এলসিটি প্রকল্প দু’ দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন পর্যায়ের সূচনা করেছে।’

হ্যানসেন কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগের কথাও উল্লেখ করেন এবং ডেনমার্কের উন্নয়ন অর্থ সংস্থা আইএফইউ-এর পুনঃবিনিয়োগ উদ্যোগের কথা তুলে ধরেন।

উভয়পক্ষ বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ডেনমার্ক

প্রকাশের সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫