Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 73

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজারো মাইল দূরে থেকেও মানবতার সেবায় কাজ করছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বগুড়ার শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, দেশের অসহায়, দরিদ্র, নিপীড়িত ও মেধাবী মানুষদের খুঁজে তাদের নীরবে সহযোগিতা করছেন তারেক রহমান।

রিজভী আরও জানান, তারেক রহমান নিজ জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা, কেক কাটা বা ঢাক-ঢোল বাজানোর অনুমতি দেন না। বরং এই দিনে মানুষের সেবার কাজে মনোনিবেশ করার নির্দেশ দেন। তিনি নিজেকে মানবতার কাজে নিয়োজিত রেখে দেশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান, হুইলচেয়ার বিতরণকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “এই ধরনের মানবিক কাজই উন্নত দেশের রাজনীতির প্রতিচ্ছবি। আমাদের সেই শিক্ষা দিয়েছেন তারেক রহমান। তিনি যেন মানবতার হাইকমিশনার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশরাফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরী হিরু, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন: রিজভী

প্রকাশের সময় : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫