Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি যাচ্ছে না দুই মন্ত্রণালয়ে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 74

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো যাচ্ছে না।

ট্রাইব্যুনাল প্রশাসন মঙ্গলবার (১৮ নভেম্বর) জানায়, সকালেই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দপ্তরে রায়ের কপি পাঠানো হবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও পাঠানোর কথা ছিল।

এর আগে সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেন এবং অপরাধ প্রতিরোধে ব্যর্থ হন। একই সঙ্গে কামালও এই অপরাধে সমানভাবে দায়ী বলে রায়ে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি যাচ্ছে না দুই মন্ত্রণালয়ে

প্রকাশের সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫