Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 82

চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্জিত ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব যাচাই করে সিআইডি অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য–প্রমাণে উৎসহীন বিপুল পরিমাণ সম্পদের সঙ্গত ব্যাখ্যা না পাওয়ায় গত ১৭ নভেম্বর দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা রুজু করা হয়।

তদন্তে আরও জানা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা বৈধভাবে আমদানি করা হলেও একই সময়ে স্থানীয় বাজার ও বিনিময় পদ্ধতিতে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করা হয়। কিন্তু এসবের কোনো বৈধ উৎস বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এতে চোরাচালানের মাধ্যমেই স্বর্ণ ও হীরা দেশে আনা হয়েছে বলে সিআইডি মনে করছে।

সিআইডির মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে মানিলন্ডারিংয়ের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন অতিরিক্ত আইজিপির কাছে পাঠানো হয় এবং ১৬ নভেম্বর মামলার অনুমোদন পাওয়া যায়। গুলশান থানায় দায়ের করা মামলাটির তদন্ত সিআইডিই পরিচালনা করবে। প্রয়োজনীয় নথি, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে আইনানুগ তদন্ত চালানো হবে বলে সিআইডি জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

প্রকাশের সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫