Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না : এনায়েতুল্লাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 101

তাহরীকে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, দেশের সংবিধানে যদি মুসলমানদের মৌলিক দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে তারা সেই সংবিধান মানবেন না, সনদও মানবেন না। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বক্তৃতার শুরুতেই আব্বাসী বলেন, আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেড় হাজার বছর আগে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং তাঁর পরে নবুওয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। তিনি দাবি করেন, এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না এবং খতমে নবুওয়তের আকিদা মুসলিম জাতির জন্য মূল ভিত্তি।

তিনি অভিযোগ করেন, দেশে প্রচলিত রাজনীতি করার অনেকেই সেক্যুলার রাজনীতির কথা বলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চান না। তাঁর প্রশ্ন, সেক্যুলার বা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব কি শুধু অমুসলিমদের স্বার্থ দেখা? তিনি বলেন, দেশের প্রকৃত মালিক প্রকৃত মুসলমানরা। তাদের ট্যাক্স ও ভ্যাটের টাকায় সরকার পরিচালিত হয়। অথচ তাদের মৌলিক দাবি সংবিধানে প্রতিফলিত না হলে সেই সংবিধান মানার প্রশ্নই ওঠে না।

এনায়েতুল্লাহ আব্বাসী আরও বলেন, খতমে নবুওয়তের জিহাদই সর্ববৃহৎ জিহাদ এবং এ আন্দোলনই সবচেয়ে বড় আন্দোলন। তিনি বলেন, মুসলমানদের দাবি পূরণে সরকারের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে হবে, নইলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে খতমে নবুওয়তের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আহ্বান জানান এবং আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুসলমানদের মৌলিক দাবি আদায় না হলে আমরা সেই সংবিধান মানি না : এনায়েতুল্লাহ

প্রকাশের সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫