Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নিরাপত্তার কড়াকড়ি থাকলেও প্রায় স্বাভাবিক সচিবালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 78

কার্যক্রম নিষিদ্ধ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণে বৃহস্পতিবার সচিবালয়ে ছিল নিরাপত্তার কড়াকড়ি। গেটে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের অবস্থান এবং মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল। ১ ও ২ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রাখা হয়েছে, এবং কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। তবে নিরাপত্তার আশঙ্কায় অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেননি। এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, কর্মচারী কল্যাণ বোর্ডের বাসে এসে অফিসে পৌঁছেছেন।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরাপত্তার কড়াকড়ি থাকলেও প্রায় স্বাভাবিক সচিবালয়

প্রকাশের সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫