Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 75

উত্তরবঙ্গের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে এখন পড়তে শুরু করেছে শীতের আমেজ। দিন দিন নামছে তাপমাত্রার পারদ, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে হিমেল হাওয়া। মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে পুরোপুরি পৌঁছাতে পারছে না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা তৈরি হচ্ছে। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের জেলায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

প্রকাশের সময় : ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫