Dhaka ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

নির্বাচনী প্রচারণায় ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 72

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে।

রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সাথে সংলাপে বসার ইচ্ছে আছে ইসির। এতোদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা।

এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার ওপর।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাতে নির্বাচন সামনে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করে ইসি।

বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনী প্রচারণায় ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে

প্রকাশের সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫