Dhaka ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 95

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের ভিড় বাড়ছে। ৬ নভেম্বর থেকে ফরম বিতরণ শুরু হওয়ার পর প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে সম্ভাব্য প্রার্থীরা মিছিলসহ মনোনয়ন নিতে আসছেন।

এরই মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা) আসনে নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়া এনসিপি থেকে আরও যেসব নেতা মনোনয়ন নিয়েছেন—দলের কেন্দ্রীয় সংগঠক ও জেলা সমন্বয়ক শওকত আলী (নারায়ণগঞ্জ-৫), কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সংগঠক মো. আতাউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া-৩),
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬),
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম (পঞ্চগড়-১), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব (ঢাকা-১৪), যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার (নরসিংদী-২), যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ (সিরাজগঞ্জ-৬), এবং জয়নাল আবেদীন শিশির (কুমিল্লা-১০)।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি পর্যায়ক্রমে সব আসনেই প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তাসনিম জারা

প্রকাশের সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫