গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও বাড়ল স্বর্ণের দাম
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 152
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বেড়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী:
-
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা
-
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা
-
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা
Tag :























