Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

সাবেক জিএমপি কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 103

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি কর্ম থেকে বিরত রাখা প্রয়োজন বলে মনে করা হয়েছে। সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে যাতায়াতের ঘটনার পর দুই মাস আগে নাজমুল করিম খানকে গাজীপুর জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক জিএমপি কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত

প্রকাশের সময় : ০১:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫