Dhaka ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

‘৭ নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 72

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ঘোষক ও একজন নিষ্কলুষ সাহসী সৈনিক হিসেবে জিয়াউর রহমানের প্রতি সামরিক বাহিনী ও জনগণের ব্যাপক সমর্থন ছিল। সেই সমর্থনের কারণেই তিনি ৭ নভেম্বরের বিপ্লবে মহানায়কে পরিণত হন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এই বিপ্লবের মূল চরিত্র ছিল জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন।

ফখরুল বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সিপাহী-জনতার এই বিপ্লবে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল। এই বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই দেশ বহুদলীয় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথে অগ্রসর হয়।

তিনি আরও বলেন, এই বিপ্লবের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং সামাজিক শান্তি ফিরে এসেছিল। জিয়াউর রহমানকে সমর্থন করে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছিল।

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন। তাই ৭ নভেম্বরের বিপ্লব জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এখনো দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসন বাস্তবায়িত হয়নি। বিচারবহির্ভূত হত্যায় প্রাণ হারাচ্ছে মানুষ, আইনি প্রতিকার থেকেও বঞ্চিত হচ্ছে অনেকে।

মির্জা ফখরুল আহ্বান জানান, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা ধারণ করে বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, স্বাধীনতার সুফল নিশ্চিত করতে এবং দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘৭ নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান’

প্রকাশের সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫