Dhaka ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

দলের প্রতীক না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা আসলাম চৌধুরীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 86

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এতে দেখা যাচ্ছে, বেশ কিছু প্রভাবশালী নেতা এবার মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। যিনি আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাবরণ করেছেন।

আসলাম চৌধুরীর নাম মনোনয়ন তালিকায় না থাকায় বিস্মিত হয়েছেন তার সমর্থকরা। এরপর সীতাকুণ্ড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা।

আসলাম চৌধুরী জানিয়েছেন, তিনি নির্বাচন করতে চান। জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তার এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন জনগণের ইচ্ছায়। দলীয় মনোনয়ন তাকেই দেওয়া হবে শেষ পর্যন্ত। এটাই বিশ্বাস তার।

এর আগে বুধবার গণমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাবেক এমপি আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।

তিনি বলেন, নির্বাচন যখনই হয়, আমি অংশ নেব। সেজন্য মনোনয়ন না পাওয়াকে আমি কোনো আলোচিত বিষয় বলে মনে করি না। যখন তফশিল ঘোষণা করে, তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।

বিএনপির এ নেতা বলেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সঙ্গে আছে, সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে। সে হিসেবে মনোনয়ন কোনো বিষয় বলে আমি মনে করি না। যথা সময়ে এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, জনগণ যে সিদ্ধান্ত দেবে, সেটাকেই গুরুত্ব দিতে হবে। ধানের শীষের প্রতি আমি আত্মবিশ্বাসী। ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নির্বাচনে অংশ নেব—এটা নিশ্চিন্তে বলতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ হলো চূড়ান্ত ফলাফল কী আসে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দলের প্রতীক না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা আসলাম চৌধুরীর

প্রকাশের সময় : ০৯:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫