গুরুত্বপূর্ণ সংবাদ:
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 89
পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো, তবে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেবো। যখন সময় আসবে, তখন পদত্যাগ করবো।”
জানা গেছে, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এখনো ওই আসনে দলটি আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেয়নি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে তিনি সেই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
Tag :




















