Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

১২ আসনে নারী প্রার্থী দিল বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 97

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় ১২টি আসনে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই তিনটি আসনে নির্বাচন করবেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

বিএনপির নারী প্রার্থীরা হলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন, ফারজানা শারমিন নাটোর-১, মোছা. সাবিরা সুলতানা যশোর-২, ইসরাত সুলতানা ইলেন ভুট্টু ঝালকাঠি-২, সানসিলা জেবরিন শেরপুর-১, আফরোজা খান রিতা মানিকগঞ্জ-৩, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, শামা ওয়াবেদ ইসলাম ফরিদপুর-২, নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর-৩, মোছা. তাহসিনা রুশদী (সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী) সিলেট-২।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছি। বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলো যে আসনে প্রার্থী দেবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”

তিনি আরও জানান, বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১২ আসনে নারী প্রার্থী দিল বিএনপি

প্রকাশের সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫