Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 96

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই খসড়া তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব আরও বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুন করে যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার। এ তালিকা দিয়েই আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি-আপত্তি শুধুমাত্র নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ

প্রকাশের সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫