Dhaka ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১০ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 98

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার বা ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে)।

রেমিট্যান্স আহরণের এ পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি। ২০২৪ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।

মাসভিত্তিক হিসেবে চলতি অর্থবছরে জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

গত অর্থবছরেও দেশে প্রবাসী আয়ের রেকর্ড প্রবাহ দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বৈদেশিক মুদ্রা জোগানে ইতিবাচক ভূমিকা রাখছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১০ বিলিয়ন ডলার

প্রকাশের সময় : ০৯:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫