Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

এসএসসির সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করল নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 92

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। একই সময়ে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হলে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়—সেদিকে সতর্ক থাকতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সভায় নির্বাচন-সংক্রান্ত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার কমিশনারসহ স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, ভোটকেন্দ্র এবং সেখানে যাওয়ার রাস্তা মেরামত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে আবহাওয়া অনুকূল থাকলেও আগেভাগে কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে প্রস্তুত রাখে।

আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করছে। এতে সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন, যাতে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএসসির সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করল নির্বাচন কমিশন

প্রকাশের সময় : ১২:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫