গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার ফি কমছে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 92
শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত সভায় কলেজ অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের উপস্থিতিতে ফি কমানোর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বুধবার শিক্ষার্থীদের উপস্থিতিতে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু অনেকে ইতিমধ্যে অনলাইনে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাই এ সিদ্ধান্ত অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং পরবর্তী পরীক্ষাগুলিতে কার্যকর হবে।
Tag :




















