Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মুশফিক-তাইজুলের ‘চ্যালেঞ্জ থাকলেও একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার শঙ্কা, আদ-দ্বীনে বোম ডিসপোজাল ইউনিটের তদন্ত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে: সেতুমন্ত্রী রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ বাসে ধাক্কা, নিহত ৪ একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা

একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 29

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেড় কোটি মানুষের ঈদযাত্রা, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহন এবং সড়ক, রেল ও নৌপথে বাড়তি চাপ থাকা সত্ত্বেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। তিনি দাবি করেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন এবং সব মিলিয়ে একটি ভালো ঈদযাত্রা ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।

বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট বা ধীরগতি থাকলেও তা স্বাভাবিক, কারণ সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় গতি কমে যায়। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।

তিনি আরও জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অধিকাংশ যাত্রী নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছেন বলে তিনি দাবি করেন। দেড় কোটি মানুষ দুই-তিন দিনের মধ্যে ঢাকা ছাড়ছে এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশুও পরিবহন করতে হচ্ছে।

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে ইতোমধ্যে তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচও যুক্ত করা হয়েছে।

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত ছিল না এবং বিষয়টি সিটি কর্পোরেশনের। যারা ইজারা দিয়েছে, দায় তাদেরই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬